পাখি ও জীব রক্ষায় কাজ করছে সেভ ওয়াইল্ড লাইফ


সাতক্ষীরার সেভ ওয়াইল্ড লাইফ নামক সংগঠনের নেতৃত্বে পাখি ও জীব বৈচিত্র রক্ষার জন্য সব সময় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। তারা শুধুমাত্র সাতক্ষীরা জেলায় মধ্য সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের সকল জেলায় পাখি রক্ষার জন্য কাজ করে চলেছেন।

সেভ ওয়াইল্ড লাইফ এর সভাপতি ইমরান হোসেন বাংলাদেশ জমিনকে বলেন,সেভ ওয়াইল্ড লাইফ নামক সংগঠনটি অনেকের কাছে খুব প্রিয় ও পরিচিত সংগঠন পরিচিত। আবার কিছু কিছু মানুষের কাছে তাদের সার্থের কারনে খুব খারাপ এই সংগঠনটি । এই সংগঠনটি চলে নিজেদের অর্থায়নে।

সংগঠনের ৩০ জন সদস্য আছে যারা সবসময় নিজেদেরকে রেখেছেপাখিও জীব বৈচিত্র রক্ষায়।প্রায় সকল প্রকারের বন্যপ্রাণী রক্ষা করার মধ্য সীমাবদ্ধ না থেকে মানুষের বিপদ আপদে এরাপাশে থাকে, করোনা ভাইরাসের মধ্যেসেভ ওয়াইল্ড লাইফ সংগঠনটি মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে, বিশেষ করে ঘূর্ণিঝড় আম্ফানে বাড়ি, রাস্তায় বিভিন্ন স্থানে উপচে পড়া গাছ, গাছের ডাল, বৈদ্যুতিক তারের উপড় গাছের ডাল ভেঙ্গে পড়ায় সেগুলো অপসারণ করা সহ সামাজিক উন্নয়নমূলক কাজ করে চলেছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com