মুক্তিযোদ্ধার লাশ সৎকারে বাঁধা, এমপির হস্তক্ষেপে দাহ সম্পন্ন


ফরিদপুর পৌরসভার কালীবাড়ি মন্দিরের প্রধান পুরোহিত, সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তী (ভানু) রোববার সকাল পৌনে ৬টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সেচ্ছাসেবী সংগঠন তরুছায়া ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তীর লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সৎকারের জন্য অম্বিকাপুর মহাশ্মশানে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেয় এলাকাবাসী। তাদের দাবি কোন করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ এই শ্মশানে দাহ করতে দিবে না। তখন মুক্তিযোদ্ধার লাশ বাধার মুখে পরলে বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়ে।

অবশেষে ফরিদপুরের অভিভাবক গণমানুষের নেতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির দিক-নির্দেশনায় ফরিদপুর জেলা যুবলীগের আহব্বায়ক এ এইচ এম ফোয়াদ, ফরিদপুর শহর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল তৎক্ষণিক অম্বিকাপুর শ্মশান এলাকায় গিয়ে এলাকাবাসীকে শান্ত করেন এবং মুক্তিযোদ্ধার মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেন।

পরে মুক্তিযোদ্ধাকে অম্বিকাপুর মহাশ্মশানে পুলিশের একটি টিম গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মো. সজীব, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), তরুছায়া ফাউন্ডেশনের সভাপতি মো. খালিদ মাহমুদ সজীব, সাধারণ সম্পাদক মো. তানভীর সাকিব, প্রচার সম্পাদক মো. ইনামুল হাসান মাসুম প্রমূখ।

গার্ড অফ অনার শেষে মুক্তিযোদ্ধার লাশ দাহকার্য সম্পন্ন করা হয়।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com