কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে কর্মস্থলমুখো যাত্রী ও যানবাহনের ভীড়


কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের ফেরিতে বুধবার বেলা বাড়ার সাথে সাথে কর্মস্থলমুখো যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। ফেরিতে গাদাগাদি করে যাত্রী পার হচ্ছে।

শারীরিক দূরত্ব মানার কোন বালাই নেই। নেই সুরক্ষা সরঞ্জাম। দক্ষিনাঞ্চলের জেলাগুলো থেকে ৩-৪ গুন অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে ঘাটে পৌঁছে যাত্রীরা ঢাকাসহ গন্তব্যে যাচ্ছেন।

এদিনও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে যাত্রীবাহী গণপরিবহন উল্টোপথে ফিরিয়ে দিচ্ছেন। ঘাট এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও ম্যাজিস্ট্রেট।

জানা যায়, বুধবার সকালে ঝড়ের কারনে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল ১ থেকে দেড় ঘন্টা বন্ধ থাকে। এদিন সকাল থেকে ৮ টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে। ডাম্ব ফেরি বন্ধ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে এ রুট হয়ে দক্ষিনাঞ্চলের কর্মস্থলমুখী যাত্রীদের ভীড় বাড়ে। এদিকে পদ্মা নদীতে পানি বাড়ায় পল্টুন প্লাবিত হয়ে দুর্ভোগ বাড়ে।

ফেরিগুলোতে জরুরী এ্যামবুলেন্স, ব্যাক্তিগত গাড়ি, কাঁচামাল ও পন্যবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীর চাপও দেখা গেছে। বরিশাল খুলনাসহ যাত্রী রেন্ট এ কারের যানবাহনসহ ঈজিবাইক,মটরসাইলে চড়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় কাজে ফিরছেন।

যাত্রী চাপ ঠেকাতে এদিনও মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে জরুরী এ্যামবুলেন্স, ব্যাক্তিগত পরিবহন, কাঁচামাল ও পন্যবাহী ট্রাক ছাড়া সকল গণপরিবহন উল্টোপথে ফিরিয়ে দিচ্ছেন। তবে অনেকে পন্যবাহী পরিবহনে চড়েও গন্তব্যে যাচ্ছেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অতিরিক্ত ভাড়া ব্যয় করে মাইক্রোবাস, মোটরসাইকেল, ঈজিবাইকসহ বিভিন্ন যানবাহনে ৩-৪ গুন বাড়তি ভাড়া দিয়ে বরিশাল, খুলনা, পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছতে হচ্ছে।

কাঠালবাড়ি ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার ভজন কুমার সাহা বলেন, ৮টি ফেরি সচল রয়েছে। ভীড় বাড়ছে। লঞ্চ,স্পীডবোট বন্ধ থাকায় ফেরিতে শারীরিক দূরত্ব মানা যাচ্ছে না।


Copyright (c) 2019-2026 bzamin24.com