সিলেটে করোনার উপসর্গ নিয়ে সাবেক সিভিল সার্জনের মৃত্যু


সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন মারা গেছেন।

শুক্রবার (২২ মে) রাত নয়টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় শামসুদ্দিনে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক জন্মেজয় দত্ত।

তিনি জানান, রাত নয়টায় হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজার জেলার সাবেক সিভিল সার্জন ছিলেন। তিনি শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর আগেই নমুনা সংগ্রহ করা হয়েছিল।


Copyright (c) 2019-2026 bzamin24.com