গাইবান্ধায় শ্রমিক কর্মচারীদের ঈদ সামগ্রী বিতরণ


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রংপুর সুগার মিলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সাবেক শ্রমিক নেতাদের উদ্যোগে শ্রমিক কর্মচারীদের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে প্রায় ৩ শত কমচারীদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এসএম জালাল, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, আমজাদ হোসেন, এনামুল হক, আমির উদ্দিন মন্টু সহ আরও অন্যরা।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com