শিবচরের কুতুবপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে কৃষক হত্যার মূল আসামী লাক্কু ঘরামীকে গ্রেফতার করেছে র্যাব-৮। রবিবার দুপুরে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।র্যাব ৮ মাদারীপুর কোম্পানি কমান্ডার তাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১১টার সময় কালাম ঘরামীকে তারই চাচাতো ভাই হারুন ঘরামী কথা আছে বলে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের বাগানে কালাম ঘরামীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
পরিবারের লোকজন এসে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত কালাম ঘরামীর সাথে তার চাচাতো ভাই লাক্কু ঘরামীর জমাজমি নিয়ে অনেক দিন যাবৎ বিরোধ চলে আসছিল। তার তার ভাতিজা হারুন ঘরামীর সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল।
র্যাব ৮ এর মাদারীপুর কোম্পানি কমান্ডার তাজুল ইসলাম জানান, কালাম ঘরামীর হত্যাকারী তার চাচাতো ভাই লাক্কু ঘরামীকে রোববার দুপুরে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করি। এছাড়া মামলার ৮নম্বর আসামিকে গ্রেপ্তারর করা হয়।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন