সাতক্ষীরা জেলার তালা উপজেলায় সারা দেশের ন্যায় করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে খেঁটে খাওয়া দিন মজুর মানুষ। হাসি, খুশি আনন্দ নেই এসব মানুষের মুখে। নেই আসন্ন ঈদ আমেজও। এই সকল অসহায় মানুষের পাশে এসে দাড়ালেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
জাতীয় পার্টি সাতক্ষীরা জেলার সহ সভাপতি, তালা উপজেলা শাখার সভাপতি,সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারনে গ্রামের অসহায় মানুষ গুলো পড়েছে বিপাকে । তাই আসন্ন ঈদে তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় তালার শিবপুর গ্রামের নিজ বাড়িতে এ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। তিনি আরও বলেন, দিন মজুর ও খেঁটে খাওয়া মানুষরা পড়েছেন আরও বিপাকে। কয়েকদিন পর ঈদ তাই সামান্য উপহার অসহায় মানুষদের হাতে তুলে দিতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি।
করোনা পরিস্থিতি মোকাবেলা ও অসহায় মানুষদের জন্য সমাজের সকল বিত্তবানদের মানবিক হয়ে এগিয়ে আসতে হবে। তবেই এই মহাসংকটেও অসহায় মানুষরা বেঁচে থাকার অবলম্বন খুজে পাবে।
উপহার সামগ্রী পেয়ে খুশি খড়েরডাঙ্গা এলাকার মরিয়ম বেগম বলেন, করোনায় কোন কাজ নেই। সকলেই খুব অসহায়। সরকারি সাহায্য সহযোগিতাও কিছু মেলেনি। আজ আমি একটি বন্ত্র উপহার পেয়েছি । আমি ছাড়াও এলাকার অনেকে এমন উপহার সামগ্রী পেয়েছে । এমন উপহার পাওয়া সকল অসহায় মানুষ গুলোর মুখে এক চিলতে হাসির ঝলক দেখা গেছে ।
উল্লেখ্য যে,উপহার সামগ্রী ছাড়াও করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন এই জাতীয় পার্টি নেতা।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন