জেলা প‌রিষ‌দ সদস্যের নেতৃত্বে শিবচ‌রের ৩‌টি ইউ‌নিয়‌নে শিশু খাদ‌্য বিতরণ


চীফ হুইপ নূর-ই- আলম চৌধুরীর নির্দেশে জেলা পরিষদের সদস্য আয়শা সিদ্দিকা মুন্নীর নেতৃত্বে শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়ন, মাদবরচর ইউনিয়ন ও সন্ন্যাসিরচর ইউনিয়নে বৃহস্পতিবার দুপুরে ৩শত পরিবারের মাঝে উপহার হিসেবে শিশু খাদ্য বিতরণ করেন।

করোনা (কোভিড ১৯) দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের জন্য শিশু খাদ্য হিসেবে ১ প্যাকেট করে গুড়ো দুধ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শিবচর প্রেস ক্লাবের সভাপতি এ কে এম নাসিরুল হক,ইউনিয়ন সেক্টর কমান্ডার ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফজলু হক মুন্সী, বন্দরখোলা ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাবুল, সন্যাসির চর ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হাওলাদার, মাদবরচর ইউপি সদস্য রানু আক্তার প্রমুখ।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com