শিবচরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


শিবচরে কিন্ডার গার্টেনের শিক্ষক, নির্মান শ্রমিক, কাজী,হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে খাবার সহায়তা বিতরণ করা হয়েছে। চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পক্ষ থেকে এ খাবার সহায়তা বিতরণ করা হয়।

এ নিয়ে চীফ হুইপের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার পরিবারের মাঝে চালসহ ৭০ হাজার প্যাকেট খাবার সহায়তা প্রদান করা হলো।

জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার ২৫ জন কাজীর মাঝে খাবার সহায়তা বিতরন করা হয়। গত দুদিনে চীফ হুইপের পক্ষ থেকে উপজেলার কিন্ডার গার্টেনের ১০৬ জন শিক্ষক পরিবার, ২৫ কাজী পরিবার, এবতেদায়ী মাদ্রাসার ১১ শিক্ষক পরিবার, হোম কোয়ারেন্টিনে থাকা ১৫০ পরিবার, ১৫০ নির্মান শ্রমিক পরিবার, ৫০ জন ডেকোরেটর শ্রমিক পরিবার, প্রতিবন্ধী ৩৭ পরিবার, ১৫ নসিমন শ্রমিক পরিবার, দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধা, কাঠালবাড়ি ঘাটের আড়াই শতাধিক লঞ্চ-স্পীডবোট শ্রমিকসহ এক সহস্রাধিক বিভিন্ন শ্রেনী পেশার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল এবং আলুসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া উপজেলার ১ হাজার ৭৮৪ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ চলছে। জেলে পরিবার প্রতি ৮০ কেজি হারে ১৯৮.৮০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে চীফ হুইপের নির্দেশে মঙ্গলবার সকালে শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খার এর পক্ষ থেকে পৌর এলাকার ৭ শতাধিক পরিবারের মাঝে আলুু, করল্লা, কাঁচা মরিচ, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন প্রকারের সবজি বিতরণ করা হয়।

চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী মুঠোফোনে বাংলাদেশ জমিনকে বলেন, অব্যাহতভাবে বিভিন্ন শ্রেণী পেশার সকলকে খাবার সহায়তা দেয়া হচ্ছে। আমাদের দলীয় নেতৃবৃন্দও বিপুল পরিমান খাবার সহায়তা বিতরণ অব্যাহত রেখেছেন। মানুষের খাবারের কোন কষ্ট হবে না। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার নির্ধারিত নিয়মকানুন মেনে চলতে হবে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com