মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির খাদ্য সামগ্রী বিতরণ


প্রাণঘাতি নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ্য অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার সকালে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সকালে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পৌর মেয়র ও কল্যাণ সমিতির উপদেষ্টা মো. খালিদ হোসেন ইয়াদ।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম.আর মুতর্জা। এ সময় অসহায়দের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, এক কেজি তেল ও এক কেজি লবন দেয়া হয়। এসব খাদ্য সামগ্রী পেয়ে দুস্থ্য পরিবারের মাঝে হাঁসি ফুটে উঠে। এ সময় সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক এম.আর মুতর্জা বলেন, সাংবাদিকরাও দুঃসময়ে যে মানুষের পাশে থাকতে পারে সেটাই আমরা চেষ্টা করেছি। আগামীতেও ঈদে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হবে। কল্যাণ সমিতির শুধু সাংবাদিকদেরই নয়, সাধারণ মানুষেরও পাশে থাকে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com