বিপুল পরিমান নকল প্রাসাধনি উদ্ধার 


রংপুরে বিপুল পরিমান নকল প্রাসাধনি উদ্ধার করা হয়েছে। এ সময় ওইসব পণ্য প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে মহানগর ডিবি পুলিশ নগরীর পশ্চিম খাসবাগ এলাকা থেকে এসব নকল পণ্য উদ্ধার করে।

ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, নগরীর খাসবাগ এলাকার ময়েন উদ্দিনের পুত্র মিথুন সরকার এক বছরের বেশি সময় ধরে নকল প্রসাধনি তৈরী করে বাজারজাত করে আসছিল। বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিথুন সরকারের বাসা ও ভাড়া গোডাউনে অভিযান চালায়।

এ সময় বিপুল পরিমান বিভিন্ন ব্যান্ডের পাউডার, ভ্যাসলিন, ফেসওয়াস, আতরসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালতের বিচারক জেলা নির্বাহী ম্যাজিস্টেট আফরিন জাহান।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, ওই ব্যক্তি দীর্ঘ দিন থেকে নকল প্রসাধনি তৈরী করে বাজারজাত করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নকল মালামাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা।


Copyright (c) 2019-2026 bzamin24.com