গাইবান্ধায় মার্কেট গুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি 


সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে শপিংম- মার্কেট খোলার নির্দেশনা খাকলেও থাকলেও ,তা না মেনেই গাইবান্ধায় সহ জেলার বিভিন্ন স্থানে পুরোদমে চলছে ঈদের কেনাকাটা । সীমিত সময়ে কেনাকাটার সুযোগে সামাজিক দূরতের বালাই নেই কোথাও । বরং দেড় মাস পর সড়ক শুরু করে ছোট-বড় মার্কেট ও শপিংমলে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড় ।

রোববার সকাল থেকে বিকেল পযন্ত গাইবান্ধা জেলার সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট খুলে দেয়া হয় । এরপরই দিক বিদিক ছুটে চলা মানুষের সমাগম আর হালকা যানবাহনের পুরনো চেহারা ফিরে পেয়েছে গাইবান্ধা জেলা শহরে । করোনা ঝুকি আমলেই নিচ্ছেন না এখানকার মানুষরা ।

করোনা প্রভাবে দীর্ঘ দিন ফাকা থাকা রাস্তাগুলো ফিরে পায় প্রাণ । সড়কে মোড়ে মোড়ে দেখা মেলে যানজট । বন্ধ দোকানপাট ও মার্কেটগুলোতে খুলে যাওয়াতে ক্রেতাদের ব্যাপক ভিড় বেড়ে যায় । ব্যবসায়ীরা সরকারি বিধিনিষেধ মেনে ব্যবসা পরিচালনার প্রতিশ্রতি দিলেও বাস্তব চিত্র উল্টে জেলা শহরে পৌর মার্কেট , সালিমা মার্কেট ,নিউমার্কেট ,নতুন বাজার সহ কয়েকটি মার্কেট আর শপিংমলে সমানে জীবাণুনাশক টানেল বুথ বসনো হয়েছে ।

তবে প্রত্যেকটি মার্কেটে সামনে নির্দেশনা অমান্য করে পার্কিং করা হয়েছে । পরিবার থেকে শিশুদের নিয়ে বাজারে আসতে নিষেধ করা হলেও তা মানছেনা না ক্রেতারা । একের অধিক লোকজন এক সাথে হুমড়ি খেয়ে মার্কেটগুলোতে প্রবেশ করেছেন ।

বিক্রেতাদের মুখে মাস্ক পরিধান ছাড়া অন্যসব নিয়মই যেন লাপাত্তা । দোকানের সামনে নেই শারীরিক দূরত্ব বজায় রাখতে ডিসট্যান্স মার্কিং । বিক্রেতারা ব্যস্ত বিক্রি নিয়ে । ক্রেতারা কোথায় থেকে আসছেন , জেলা শহরে । তার খোজ করছে না কেউ । আইডি কার্ড বা পরিচয়পত্র সঙ্গে নিয়ে বাজারে আসতে বলা হলেও তা দেখার জন্য মার্কেটগুলোতে নেই কোনো ব্যবস্থা । এদিকে মার্কেটের বাইরের সড়কগুলোতে দীর্ঘদিন পর দিয়েছে যানজট ।

গাইবান্ধা জেলা প্রশাষক আবদুল মতিন বলেন, স্বাস্থ্যবিধি রক্ষায় নানা পদক্ষেপ নেয়া হয়েছে । ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের নির্দেশনা মেনে চলতে প্রচারণা চালানো হচ্ছে ।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com