চরভদ্রাসনে বেসরকারি ভাবে একশত পরিবারকে সহায়তা প্রদান


ফরিদপুরের চরভদ্রাসনে বেসরকারি ভাবে একশত পরিবারকে সহায়তা প্রদান করেছে সামাজিক বাংলাদেশ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সদর ইউনিয়নের আইডিয়াল ল্যাবরেটরী স্কুলে উপস্থিত থেকে এ সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।

সামাজিক বাংলাদেশ এর পরিচালক হাফিজ আল ফারুকী জানান করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে উক্ত সংগঠনের পক্ষ হতে ১ শত পরিবারকে ৫ কেজি করে চাউল, ২ কেজি আটা ও ১ কেজি করে লবণ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইডিয়াল ল্যাবরেটরী স্কুলের প্রধান উপদেষ্টা জয়নুল আবেদীন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com