শিবচর বাজারে স্বর্নের দোকানে চুরি


দোকানের সিলিং কেটে শিবচর বাজারে স্বর্নের দোকানে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরচক্র ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে শিবচর পৌর বাজারের স্বর্নকারপট্টী এলাকার রাব্বী মুন্সির মার্কেটের ভিতরের দরজা ভেঙ্গে ওই মার্কেটের রিপন শরীফের মালিকানাধীন মদিনা জুয়েলার্সের উপরের সিলিং কেটে ভিতরে প্রবেশ করে চোরচক্র।

এ সময় চোরচক্র দোকান থেকে প্রায় ২ ভরি স্বর্ন ও ১ শ ভরি রুপাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। শুক্রবার সকালে রিপন শরীফ দোকানের তালা খুলে ভিতরে প্রবেশ করে চুরির ঘটনা দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com