সদরপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষকে কুপিয়ে জখম!


ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর জামতলা গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কামরুল বেপারী (৩২) সহ বেশ কয়েকজন কে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। গত ১৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৬ টায় সুরুজ বেপারী শামসুদ্দিন বেপারী ও সজীব বেপারী (২০) সহ বেশ কয়েকজন কামরুল বেপারীর বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ শুনে কামরুল বেপারী ঘর হতে বেরিয়ে আসেন এবং তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করেন।

এ সময় কামরুল বেপারীরকে দেখেই প্রতিপক্ষ তেলেবেগুনে জ্বলে উঠে একপর্যায়ে তাকে এলোপাথাড়ি ভাবে রানদা দিয়ে কুপিয়ে জখম করে। কামরুল বেপারীর বড় বোন রোকেয়া বেগম ভাইকে বাঁচানোর জন্য এগিয়ে এলে তাকেও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মাটিতে ফেলে দেয়।

ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেশী রফিক মোল্লা দুই পক্ষকে শান্ত হতে বললে এতে তার উপর ক্ষিপ্ত হয়ে সুরুজ বেপারী ও তার ভাতিজা সজীব বেপারী বেধড়ক মারধর করে তাকে মারাত্মক ভাবে আহত করা হয়। পরে গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে প্রথমে সদরপুর হাসপাতালে নিয়ে যায় কিন্ত আহতদের অবস্থা সংকটাপন্ন হওয়াতে সাথেসাথেই ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে প্রেরণা করা হয়।

কামরুল বেপারীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডাঃ আ খ ম জাহাঙ্গীর চৌধুরী টিটুর সাথে কথা হলে তিনি বলেন, এমুহূর্তে কামরুল বেপারীর অবস্থা আশঙ্কাজনক তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ অবস্থাতে এখানে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছেনা তাই তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

গত ২২ এপ্রিল কামরুল বেপারীর স্ত্রী জাহানারা সুলতানা (২২) সদরপুর থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাবিবুর রহমানের সাথে মামলা বিষয়ে কথা হলে তিনি জানান, ডাক্তারি রিপোর্ট হাতে পেলে আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com