সাতক্ষীরা তালা উপজেলার সদর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের পিতা: মৃত নিজাম সরদারের পুত্র শামছুর রহমান সরদার গংদের ২৭ শতক জমি বিজ্ঞ আদালতে মামলা চলাকালীন পাকা ঘর নির্মানের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার উত্তর শাহাপুর গ্রামের শামছুর রহমান গংদের সম্পর্ত্তি যাহার জেএল নং-১২৩, আর এস খতিয়ান নং-৩২৪, আর এস দাগ নং ১০৪, ১০৫ মোট ৪৫ শতকের জমির মধ্য ২৪ শতক জমি জবর দখল করে জামায়েত, বিএনপির ক্যাডার নাশকতা মামলার জেলখাটা আসামী একই গ্রামের মৃত: ছবেদ আলী সরদারের পুত্র আমির আলী সরদার ও আহম্মদ আলী সরদার বিজ্ঞ আদালতে মামলা চলাকালীন সত্বেও প্রভাব খাটিয়ে জমির উপর ঘর নির্মানের চেষ্টা অব্যাহত রেখেছে।
এবিষয়ে আমির আলী সরদার ও আহম্মদ আলী সরদার জানান, এই জমিতে আমরা ৬০ বছর ধরে দখলে আসি তাই ঘর নির্মান করছি। ভুক্তভোগী শামছুর সরদার জানান উপরে তপশিল বর্ণিত সম্পর্ত্তি যাহা বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা চলমান রয়েছে এবং রায় মোতাবেক -ডিক্রী ও বর্তমান মাঠ জরিপ রের্কড আমাদের নামে থাকয়, আমার শান্তিপুর্ণ ভাবে বসবাস করে আসছি।
বিবাদী পক্ষ জামায়েত বিএনপির ক্যাডার হওয়ায় আমাদের রায়ের উপরে আপিল করার কারনে মামলা চলমান আছে। যাহার টি এ নং ১৫৪/২। তা সত্বেও বিবাদীদ্বয় প্রভাব খাটিয়ে আমার জমির উপরে পাকা ঘর নির্মানের চেষ্টা করছে। করোনা ভাইরাসের কারনে মামলার কাজ বন্ধ থাকায় আমি তালা থানা একটি অভিযোগ দাখিল করি।
অভিযোগ মোতাবেক স্থানীয় পুলিশ এসে বিবাদীদ্বয়দের ঘর নির্মান বন্ধ করার নির্দেশ প্রদান করেন। সেটাও তারা অমান্য করে রাতের আধারে আমার সম্পর্ত্তিও উপর ঘর নির্মান করছে। এ বিষয় নিয়ে আমরা কিছু বলতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা, খুন, জখম সহ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এখন আমরা নিরুপায় হয়ে স্থানীয় প্রশাসন সহ সংশিলিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি ।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন