করোনা জয় করে শিবচরের আরও ২ জন বাড়ি ফিরেছেন। দুই জনই নারায়নগঞ্জ থেকে বাড়ি এসে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে শিবচরের ১৫ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন। স্বাস্থ্য বিভাগ তাদেরকে এ্যম্বুলেন্সে করে যার যার বাড়িতে পৌঁছে দেয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শিবচরের ২০ জনসহ জেলায় করোনা ভাইরাসে ৩৬ জন আক্রান্ত হয়। এর মধ্যে এর আগে শিবচরের ২ জনের মৃত্যু হয়। বাকি ১৮ জনের মধ্যে ইতপূর্বে ১৩ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে এসেছেন।
বাকি ৫ জনের মধ্যে রবিবার আরো ২ জন সুস্থ্য হওয়ায় তাদের মাদারীপুর সদর হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে তারা বাড়ি ফিরে এসেছেন। সুস্থ্য হওয়া এই দুইজনই কিছুদিন আগে নারায়নগঞ্জ থেকে নিজ বাড়ি শিবচরের ভদ্রাসনে এসেছিলেন। বর্তমানে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক ও তার ৭ বছরের শিশু কন্যা হোম আইসোলেশনে ও আরো একজন সদর হাসপাতাল আইসোলেশনে রয়েছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন