করোনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পুলিশ সুপার তৌহিদুল


করোনা ভাইরাস সংক্রমণ বিশ্বের ভয়াবহ এক ভাইরাসের নাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগাম নির্দেশনা থাকায় জনসংখ্যার তুলনায় খুব বেশি প্রভাব পরেনি দেশ। তারপর ও সরকার এই ভাইরাসের ঝুঁকি এড়াতে সরকারি ছুটি ঘোষণা্, গণপরিবহন লকডাউন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে নিরলস ভাবে।

দেশের সার্বিক পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরেছে লক্ষ লক্ষ মানুষ। মানুষের দুঃখ দুর্দশা কষ্টের কথা বিবেচনা করে সরকার এসব মানুষকে পর্যাপ্ত সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। পাশাপাশি এসব মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক রাজনৈতিক ও ধনাঢ্য ব্যাক্তিরা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে দেখা গেছে বাংলাদেশ পুলিশকে। বাংলাদেশ পুলিশের আইকন ও গাইবান্ধা জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নির্দেশে সামাজিক সচেতনা, সামাজিক দুরত্ব নিশ্চিতসহ লাশ সৎকার পর্যন্ত কাজ করছে পুলিশ।

ঝুঁকিপূর্ণ এই দায়িত্ব পালন করতে গিয়ে ইতোমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন শতাধিক পুলিশ সদস্য। এ পর্যন্ত জীবন দিয়েছেন ৫ জন। তারপর ও থেমে নেই পুলিশের কর্মকাণ্ড। পুলিশ কল্যান তহবিল হতে দুস্থ অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নির্দেশে জেলার বিভিন্ন উপজেলার দুস্থ অসহায় পরিবারের মাঝে রাতের অন্ধকারে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। পুলিশের এই কার্যক্রম গোটা জেলায় পুলিশের ভাবমূর্তি প্রশংসিত হচ্ছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com