সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামের সিরাজ মোড়লের পুত্র দৈনিক আমার প্রানের বাংলাদেশ প্রত্রিকার তালা প্রতিনিধি আব্দুস সালাম (২৭) বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মৃত্যু বরণ করেন (ইন্না ...............রাজিউন। আজ বৃহস্পতি বার সকাল ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সালাম গত ২ সপ্তাহ যাবৎ লিভার সিরোসিস রোগের কারণে রক্তশুণ্যতা সহ কোমরের ব্যাথায় ভুগছিলেন তিনি। গত ২৮ এপ্রিল মারাত্বক অসুস্থ্য হয়ে পড়লে তাকে তালা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সঙ্গে সঙ্গে সাতক্ষীরা সদর হাসপাতালে রিফার্ড করে দেয়। কিন্তু সাতক্ষীরা হাসপাতালে ৭/৮ ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে ছিল। তার পরিবার আরও জানায় করোনা সন্দেহে ডাক্তাররা তার ধারে আসেনি। সকালে ডাক্তাররা বাড়িতে ফিরিয়ে আনতে বলে। বিকালে বাড়িতে আসার পথেমধ্য তার মৃত্যু হয়।
এ বিষয়ে তালা উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, সারা বিশ্ব এখোন মহামারী করোনা উপসর্গ থাকায় সালাম সহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার বাড়িতে লাল পতাকা (কোয়ান্টেশনে) রাখা হয়েছে।
এদিকে তার মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তালা রিপোর্টাস ক্লাব এক শোক বিবৃতি প্রদান করেছেন সভাপতি মীর জাকির হোসেন, সাধারণ সম্পাদক বিএম জুলফিক্কার রায়হান, সি: সহ সভাপতি পিএম গোলাম মোস্তফা, সহ-সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রভাষক আওয়াল, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক সিদ্দিকুর রহমান, সিনিয়র সদস্য নারায়ন মজুমদার, এম. এ. মান্নান, বাহারুল ইসলাম, বাবলুর রহমান, এসএম হাসান আলী বাচ্চু, কে.এম. শাহীনুর রহমান, পার্থ মন্ডল, মো. মিজানুর রহমান, রেশমা খাতুন, মো. রিপন হুসাইন, মোড়ল শাহীনুর রহমান সহ ক্লাবের সকল কর্মকর্তা ও সহোযোগী সদস্যবৃন্দ।
অনুরুপ ভাবে বিবৃতি প্রদান করেছেন দক্ষিণঞ্চল নিউজ ক্লাবের সভাপতি এমএ মান্নান, সাধারণ সম্পাদক বাহরুল ইসলাম সহ সকল কর্মকর্তা সদস্যবৃন্দ ।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন