গাইবান্ধার অসহায় মানুষদের ত্রাণের দাবিতে স্মারকলিপি 


গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ত্রাণ বঞ্চিত অসহায় মানুষদের ত্রাণের দাবিতে আজ মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি পেশ করেছেন।

পেশকালীন সময়ে এসব ত্রাণ বঞ্চিত অসহায় মানুষরা জানান, করোনা মহামারী দুর্যোগে গত ২৫ মার্চ থেকে লকডাউনের কারনে কাজ হারিয়ে গৃহবন্দি হয়ে অনাহার জীবন অতিবাহিত করছি।

অন্যের বাসায় কাজ করে আমরা জীবিকা নির্বাহ করি, করোনার কারণে তাও বন্ধ হয়ে গেছে। আমাদের হাত চললে পেট চলে, হাত না চললে পেট চলে না।

এই দুর্যোগ কালীন সময়ে কমপক্ষে তিন মাসের খাদ্য সামগ্রী সরবরাহের দাবি জানান। পরে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী ত্রাণ বঞ্চিত অসহায় মানুষদের তালিকা গ্রহণ করেন এবং ত্রাণের আশ্বাস দেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com