ভাঙ্গায় দুই ব্যবসায়ীকে সাজা 


কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে প্রশাসনের দিক নির্দেশনা না মানায় ফরিদপুরের ভাঙ্গায় আজ সকালে বাজারের দুই ব্যবসায়ীকে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

ভাঙ্গা উপজেলা লক-ডাউন চলছে কিন্তু প্রশাসনের নির্দেশনা না মেনে দোকান খোলা রেখে ভীড় জমায়েত করছে এমন অভিযোগের ভিত্তিতে সকালে ভ্রাম্যামান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা রকিবুর রহমান খান ও উপজেলা সহকারি কশিনার(ভুমি) আল-আমিন মিয়া যৌথভাবে ভাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করেন।

এ সময় মোবাইল ফোনের ব্যবসায়ী নাজমুল হোসেন ও টাইলস্ এর ব্যবসায়ী মামুনকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com