গাইবান্ধায় কন্টিনার-পিকআপ মুখোমুখী সংঘর্ষে নিহত ১


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ধাপেরহাট জিসান ফিলিং স্টেশনের সামনে আজ সকালে কন্টিনাট ও পিক আপ এর মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মুমুর্ষ অবস্থায় আহত ব্যাক্তিকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর গামী কন্টিনারের সামনের চাকা পাম্পচার হয়ে, বগুড়া মুখি পিক আপ কে সামনা সমনি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি পিক আপ এর হেলপার ও গুরুতর আহত ব্যাক্তি পিক আপ চালক বলে জানা যায়। তবে কন্টিনারের ড্রাইভার ও হেলপার সুযোগ বুঝে পলিয়ে গেছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com