নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে একই পরিবারের ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রাত থেকেই এমন খবর সর্বত্র ছড়িয়ে পড়লে ওই অঞ্চলে ব্যাপক উৎকণ্ঠা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা যায়, দেলপাড়া বাজারের ফল ব্যবসায়ী আনিস কিছু দিন আগে করোনা আক্রান্ত হন। এর পর তাঁর পরিবারের আরও ১৭ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল রাতে তাঁদের করোনার পরীক্ষার ফলাফল এসে পৌঁছেছে। স্থানীয় হ্যাপি ক্লাবের সভাপতি মো. বাদল বাংলাদেশ জমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। আরও ১০ ব্যক্তির রিপোর্ট প্রকাশের অপেক্ষায় আছে বলে জানা যায়।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন