শিবচরে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ


চীফ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে শিবচরে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদে ঝড়ে ক্ষতিগ্রস্থ ইউনিয়নটির ১ শ ১৩ পরিবারের মাঝে প্রত্যেককে নগদ ২ হাজার টাকা ও ১০ কেজি চাল বিতরণ করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, কাঁঠালবাড়ি ইউপি চেয়ারম্যান মহসিনউদ্দিন সোহেল বেপারী, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com