সামনে ঈদ কে কেন্দ্র করে আজ রমজান মাসের ৩য় দিন ফরিদপুরের সদরপুর উপজেলার সকল বস্ত্রসামগ্রীর দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে সদরপুর উপজেলা প্রশাসন।
জানা যায়, দোকান গুলো সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খোলা থাকবে তবে কসমেটিক্স ও জুতা-সেন্ডেলের দোকান খোলার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত জানানো হয়নি। গত ২৩ মার্চ করোনা ভাইরাসের কারনে লকডাউন ঘোষণা হওয়ায় সদরপুরের ঔষুধ ও খাবারের দোকান বাদে বাকি সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছিল।
আজ ২৭ এপ্রিল দীর্ঘ ১ মাস ৪ দিন পর আলোচনার মাধ্যমে ঈদ কে কেন্দ্র করে খুলে দেওয়া হলো সকল বস্ত্রসামগ্রীর দোকান। দোকানীরা জানায় ১ মাসের উপরে তাদের দোকান বন্ধ থাকায় অনেক মানবেতর আবস্থায় দিন কাটাতে হয়েছে তাদের।
তারা আজ থেকে দিনের অর্ধেক বেলা দোকান খোলা রাখতে পারলেও কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবে। একজন ক্রেতা বাংলাদেশ জমিনকে জানান, সবজি বাজার, খাবারের দোকান ও ঔষুধের দোকানের পাশাপাশি সব দোকানই যদি দিনের অর্ধেক বেলা খুলে দেওয়া হয় তবে সবারই কিছুটা উপকার হবে আর আমরা যদি নিজেরাই সচেতন না হই তবে এসব দোকান বন্ধ রেখে লাভটা কি।
সদরপুরে পাশের উপজেলা ভাঙ্গা উপজেলায়ও দিনের অর্ধেক বেলা বস্ত্রসামগ্রী, কসমেটিক্স ও জুতা-সেন্ডেলের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা যায়।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন