সালথায় যুবলীগ নেতার খাদ্যসামগ্রী বিতরণ


করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা মানুষের কথা চিন্তা করে ফরিদপুরের সালথায় দরিদ্র প্রতিবেশিদের মাঝে ত্রান হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা যুবলীগ নেতা ফিরোজ মাহমুদ। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

সোমবার সকালে উপজেলা সদরের কাউলিকান্দা নিজ বাড়িতে দরিদ্র প্রতিবেশিদের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ বিতরণ করেন। এ সময় তিনি ৫০ টি অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা শামীম হোসেন, সমাজ সেবক সেকেন মাতুব্বর, হানিফ মাতুব্বর, ওহাব মাতুব্বর, শুকুর ফকির, সিরাজ মাতুব্বর, এসকেন্দার আলী প্রমুখ। ফিরোজ মাহমুদ বাংলাদেশ জমিনকে জানান, করোনা ভাইরাসের কারনে নিম্ন আয়ের মানুষেরা কষ্টের মধ্যে দিনযাপন করছেন। অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। কাজে যেতে পারছে না। তাদের কথা বিবেচনা করেই ব্যাক্তিগত ভাবে আমার সামান্য উপার্যন থেকে আমার বাড়ির আশেপাশের ৫০ টি পরিবারে মাঝে সামান্য কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সমাজের বৃত্তবান সকলের কাছে আমার অনুরোধ আপনার সবাই যেন আপনাদের এলাকার বাড়ির আশেপাশের দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com