নরসিংদীতে ১০ টাকা কেজি চাল নিয়ে অপপ্রচারের প্রতিবাদ


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের মহিলা সদস্য ইয়াসমিন আক্তার। আজ রোববার দুপুরে মাধবদী প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় ইয়াসমিন আক্তার বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি চক্র ফেসবুকে ১০ টাকা কেজি চাল নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগটি মাধবদী থানার সম্মানিত পুলিশ মহোদয়গণ তদন্ত করেন। সেখানে আমি উপযুক্ত সাক্ষী ও সর্বোচ্চ প্রমানাদী উপস্থিত করতে সক্ষম হই এবং তাদের সাক্ষীগণ ভূয়া বলে প্রমানিত হয়।

তিনি আরও বলেন, বিগত নির্বাচনে আমার রাজনৈতিক প্রতিপক্ষ বিপুল ভোটে পরাজিত হয়। এখন তারা রাজনৈতিক ফায়দা নিতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে উঠে-পড়ে লেগেছে। এ সময় তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।

এ ব্যপারে মাধবদী থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করা হয়েছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com