ফুলছড়িতে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু


গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে সাইদুর রহমান (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে ওই উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের ফারুক মিয়ার পুত্র।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সাইদুর রহমান সহ অপর দুইজন নির্মাণ শ্রমিক উড়িয়া ইউনিয়নে কাজ শেষে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী কাঠুর বিলের ধারে এসে পৌঁছালে আকাশ কালো মেঘে ঢেকে যায়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ফারুক মিয়ার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা ওমর ফারুক ও মিন্টু নামের অপর দুইজন আহত হয়। উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com