ঠাকুরগাঁওয়ে ঝড়ে গাছের নিচে চাপা পড়ে কৃষক নিহত 


ঠাকুরগাওঁয়ের পীরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় গাছের ডাল ভেঙে চাপা পড়ে প্রফুল্ল রায় (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ উপজেলার কোঠাপাড়া (হাজরাপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রফুল্ল ওই গ্রামের মৃত অধীর রামের ছেলে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম এবং ইউপি সদস্য বেলাল জানান, সকালে নিহত ওই কৃষক বাড়ির পাশে তার কলাবাগান দেখতে যায়। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তার জমির একটি ইউক্যালিপ্টাস গাছের ডাল ভেঙে পড়ে তার ওপর। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।


Copyright (c) 2019-2026 bzamin24.com