সালথায় ৩য় পর্যায়ে সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর পক্ষে ত্রাণ বিতরণ 


সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে, সালথা উপজেলার মাঝারদিয়া ও যদুনন্দী ইউনিয়নের কর্মহীন চা বিক্রেতাদের মাঝে ৩য় পর্যায়ে ত্রাণ (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) খাদ্যসামগ্রী বিতরণ করেন সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

এ সময় উপস্থিত ছিলেন মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন মিয়া প্রমুখ।

উপজেলার ৮টি ইউনিয়নের কর্মহারা সকল চা বিক্রেতার মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল ও ১ কেজি লবণ বিতরণ করা হয়। এ খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com