সমাজে দুস্থদের পাশে নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন 


নবজাগরণ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটি করোনা ভাইরাস মহামারীতে অসহায়, হত-দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। গতকাল শনিবারে এ কার্যক্রম চলে সদরপুর উপজেলাধীন চরবিষ্ণপুর ইউনিয়নের নয়াডাংগী এলাকায়। এলাকারবাসী তাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

ত্রাণ হিসেবে বিতরণ করে চাল, ডাল, তেল, লবণ আলু ও সবানসহ কয়েক প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী।

সংগঠনের সাধারণ সম্পাদক দিদার ইসলাম বাংলাদেশ জমিনকে বলেন, একজন শিক্ষিত নাগরিক হিসেবে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেজন্য আমাদের এই উদ্যোগ। এছাড়া এই ত্রাণ বিতরণ আগামীতে অব্যাহত থাকবে।

এছাড়া সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বাংলাদেশ জমিনকে বলেন, আমরা মহামারীর এই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়ে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করেছি।

এই কার্যক্রম পরিচালনার জন্য সাহায্য সহযোগিতা করেছে মো. খায়রুজ্জামান খলিল। ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও বিশিষ্ট সমাজ সেবক।

শিক্ষার্থীদের এরকম সহযোগিতায় যারা ত্রাণ পেয়েছেন তারাও সন্তুষ্টি প্রকাশ করেন।

উল্লেখ্য, নবজাগরণ সামাজিক সংগঠন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের তরুণদের নিয়ে এই সংগঠনটি গড়ে উঠে। বিভিন্ন সামাজিক কার্যক্রমে দেখা যায় এই সংগঠনের সক্রিয় ভূমিকা। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপণ, মাদকবিরোধী কর্মসূচীর মত গুরুত্বপূর্ণ কাজগুলো করেছে নবজাগরণ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।


Copyright (c) 2019-2026 bzamin24.com