''রাতে করোনা রোগী খোঁজলে দরজা খুলবেন না''


করোনায় পরিস্থিতিতে ভয়ঙ্কর এক আতঙ্ক বিরাজ করছে সবার মধ্যেই। নারায়ণগঞ্জেও তেমন ব্যতিক্রম নয়। তবে এই পরিস্থিতিতে কিছু অসাধু লোক বিভিন্ন অসাধু কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। এরকম পরিস্থিতিতে জনসাধারণের পাশে আছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ফেসবুকে পেইজে জেলা পুলিশের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

এই তথ্যে জানানো হয় কোন ব্যক্তি যদি পিপিই পরিহিত অবস্থায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে কোন বাসাবাড়িতে রাতের বেলা করোনা রোগীর খোঁজ নিতে দরজা খুলতে বলে কেউ দরজা খুলবেন না। যদি কেউ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে করোনা রোগী নিয়ে যেতে চেষ্টা করে তাহলে দরজা না খুলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ বা ডিউটি অফিসার অথবা জেলা পুলিশ কন্ট্রোলরুম (০১৭৬৯৬৯৪৫৬৮) নম্বরে ফোন করে নিশ্চিত হোন।

সতর্কবার্তায় আরও বলা হয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু দুস্কৃতিকারী করোনা ভাইরাসের দোহাই দিয়ে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী বা পুলিশ পরিচয়ে অপকর্ম করার চেষ্টা করছে। তাই এমন পরিস্থিতীর কেউ সম্মুখীন হলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এছাড়াও যে কোন আইনগত সহায়তার জন্য ফোন করুন এসব নম্বরে।


Copyright (c) 2019-2026 bzamin24.com