গাইবান্ধায় ফেয়ার প্রাইজের ১০ টাকা কেজির ৫১ বস্তা চাল উদ্ধার


গাইবান্ধার সুন্দরগঞ্জ দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য ফেয়ার প্রাইজের ১০ টাকা কেজির সরকারি ৫১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের ডোমের হাট থেকে ফেয়ার প্রাইজের সরকারী ৫১ বস্তা চাল উদ্ধার করা হয়।

চালের বস্তা গুলো ওই এলাকায় মোস্তফা মাষ্টারের পরিত্যক্ত বাড়ী থেকে উদ্ধার করা হয়। চালের বস্তাগুলো কোথা থেকে কে নিয়ে এসে রেখেছে সে বিষয়ে তদন্ত চলছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com