শিবচর নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা থাকবে সকাল ৮টা ১২টা পর্যন্ত


করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে লকডাউন শিবচর পৌর বাজারে আরও কঠোর হচ্ছে প্রশাসন। বুধবার থেকে ৪ ঘন্টা মুদি, কাচামাল, মাছসহ নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা থাকবে। অহেতুক ভীড় ও লকডাউনের কার্যকারিতা প্রশাসনের নজরদাড়িতে আনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের প্রথম করোনা ভাইরাসের রুগী ধরা পড়ায় প্রথমে কনটেইনমেন্ট ও পরে লকডাউন ঘোষণা করা হয় শিবচর উপজেলাকে। করোনায় শিবচরের ইটালী প্রবাসীর বাবার মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ১২ জন সদর হাসপাতালের আইসোলেশনে ও ১ জন ঢাকায় আইসোলেশনে ভর্তি রয়েছে। এ উপজেলাকে পৃথক ক্লাস্টার হিসেবে ঘোষনা দিয়ে অধিক ঝূকিপূর্ন বলছে আইইডিসিআর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বাজারে অহেতুক ভীড় কমাতে ও লকডাউনের কার্যকারিতা প্রশাসনের নজরদাড়িতে আনার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পৌর মেয়র আওলাদ হোসেন খান বলেন, নির্ধারিত এ সময়ের আগে পরে কেউ দোকান খুললে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com