ঝিনাইদহের হলিধানী সাবেক ফুটবল কল্যাণ সমিতি গ্রামঅঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। আজ মঙ্গলবার সকালে হলিধানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অসহায় দুস্থ, শ্রমিক ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল। এই খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।
প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বদরুদ্দোজা শুভ সামাজিক দুরত্ব বজায় রেখে ৪নং হলিধানী ইউনিয়রে দুইশত হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এছাড়াও বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক নূরে আলম বিল্পব। এ সময় হলিধানী সাবেক ফুটবল কল্যাণ সমিতি মো. আকরাম হোসেন, মো. আশরাফুল ইসলাম সংগ্রাম, আব্দুল হান্নান, মনোয়ার হোসেন, রাজু আহমেদসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জমিন২৪/ এস.কে