শিবচ‌রে এক হা‌তে চালাতে গিয়ে ভ‌্যান গা‌ছের সঙ্গে ধাক্কায় যাত্রীর মৃত্যু


একহাতে ভ্যান চালাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে শিবচরে ভ্যান আরোহী রফিকুল ইসলাম আকন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। ভ্যান চালক গুরুতর আহত হয়ে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত রফিকুল ইসলাম উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত্যু আজাহার আকনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে নয় টার সময় বাজার করতে পাঁচ্চরের যাবার পথে ভ্যান চালকের মুখে মাস্ক না থাকায় সর্তক করে যাত্রী রফিকুল। পরে এক হাতে মাস্ক পড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিবচর-পাঁচ্চর আঞ্চলিক সড়কে ঠাকুর বাজারের সংলগ্নে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনা স্থলেই যাত্রী রফিকুল আকন মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় ভ্যান চলককে স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপালে ভর্তি করা হয়। শিবচর থানা ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ জমিন২৪/ এস.কে


Copyright (c) 2019-2026 bzamin24.com