গাইবান্ধায় লকডাউন মানছেন না সাধারণ মানুষ 


গত শুক্রবার বিকেল থেকে গাইবান্ধা লকডাউন করা হলেও এ লকডাউন মানছেন না গাইবান্ধার মানুষ। কিছু কিছু এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রাস্তায় জনসমাগম নিয়ন্ত্রিত থাকলেও অন্যান্য এলাকায় চলছে জনসমাগম অব্যাহত রয়েছে। মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব।

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় নারায়নগঞ্জসহ অক্রান্ত বিভিন্ন এলাকা থেকে ফেরত নতুন ২৭৬ জনসহ হোম কোয়ারেন্টাইনে রয়েছে মোট ৫৮২ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৮০ জন। নারায়নগঞ্জ ফেরত নতুন ১ জন আক্রান্তসহ আইসোলেশনে রয়েছে ৬ জন।


Copyright (c) 2019-2026 bzamin24.com