সদরপুরে কর্মহীন এক হাজার পরিবারকে ত্রাণ দিলেন এমপি নিক্সন 


ফরিদপুরের সদরপুর উপজেলায় করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ কর্মহীন এক হাজার পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। আজ শনিবার সকাল ১০টা দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ঘুরে কাজ হারানো মানুষের মাঝে এমপির ব্যক্তিগত তহবিল হতে ত্রাণ হিসেবে চাল, ডাল, আলু, পেঁয়াজ তুলে দেন নিক্সন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, সাবেক চেয়ারম্যান কাজী জাফর।

তিন উপজেলায় অব্যাহত ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে একই দিন তার নির্বাচনী এলাকা (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) এর বিভিন্ন স্থানে রাস্তায় ভ্রাম্যমাণ রিকশা ও ভ্যান চালকদের করোনার বিষয়ে সচেতন করার পাশাপাশি তাদের প্রত্যেকের হাতে নগদ ৫শত টাকার আর্থিক সহায়তা প্রদান করেন এমপি নিক্সন চৌধুরী।

বাংলাদেশ জমিন২৪/ এস.কে


Copyright (c) 2019-2026 bzamin24.com