ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের ১ হাজার প্যকেট খাদ্যসামগ্রী বিতরণ


করোনার কারণে কর্মহীন খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম এর কাছে ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী হন্তান্তর করেছে জাহেদী ফাউন্ডেশন।

আজ সকালে সার্কিট হাউজে জেলা প্রশাসকের কাছে ৫’শ প্যাকেট ও পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপারের কাছে এ সময় জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী হন্তান্তর করেন জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু। প্রতিটি প্যাকেটে রয়েছে ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ২ কেজি আলু, ৫’শ গ্রাম হুইল পাউডার ও ১ টি ডেটল সাবান।


Copyright (c) 2019-2026 bzamin24.com