সালথায় সাংবাদিক মনির মোল্যার মহতি উদ্যোগ


করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরা মানুষের কথা চিন্তা করে ফরিদপুরের সালথায় দরিদ্র প্রতিবেশিদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সাংবাদিক মনির মোল্যা। দুর্যোগ কালীন সময়ে এমন মহতি উদ্যোগ গ্রহণ করায় তাকে স্বাগত জানিয়েছে এলাকা বাসি।

সোমবার সকালে মনির মোল্যার বাড়ির আশেপাশের ২০ টি বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, আলু, লবন পৌঁছে দিয়েছেন। এ সময় তিনি ২০ টি অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ-সভাপতি মো. আবু মোল্যা।

সাংবাদিক মনির মোল্যা জানান, করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষেরা কষ্টের মধ্যে দিনযাপন করছেন। অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। কাজে যেতে পারছে না। তাদের কথা বিবেচনা করেই ব্যাক্তিগত ভাবে আমার সামান্য উপার্যন থেকে আমার বাড়ির আশেপাশের কয়েকটি পরিবারে মাঝে সামান্য কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

সমাজের বৃত্তবান সকলের কাছে আমার অনুরোধ আপনার সবাই যেন আপনাদের এলাকার বাড়ির আশেপাশের দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসেন। উল্লেখ্য, মনির মোল্যার বাড়ি সালথা উপজেলা সদরের সালথা গ্রামে তিনি ঐ গ্রামের মো. আবু মোল্যার একমাত্র ছেলে। মনির মোল্যা দৈনিক আজকালের খবর পত্রিকা সহ সময় নিউজ ডটকম এ সালথা প্রতিনিধি হিসেবে কাজ করেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com