গাইবান্ধায় গণ মাধ্যমকমীদের পিপিই ও মাস্ক বিতরণ!


করোনাভাইরাস মোকাবিলায় ডাক্তার, পুলিশ ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের অর্থায়নে শহরের হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার, পুলিশ ও গণমাধ্যম কর্মীকে পিপিই (পারসোনাল প্রোটেকশন ইক্যুয়িপমেন্ট) ও ১শ সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে ।

৬ এপ্রিল সোমবার গাইবান্ধা সদর উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।উপজেলা চেয়ারম্যান এর কাছ গণমাধ্যম কর্মীদের মদ্ধে পিপিই ও এতে ডাক্তার ও পুলিশের পক্ষে একজন করে প্রতিনিধি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী।

উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবির গনমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের ও সমাজের বিভিন্ন চিত্র পত্রিকায় তুলে ধরেন। করোনা ভাইরাস প্রতিরোধে সাংবাদিকদের নিরাপত্তার কথা ভেবে উপজেলা পরিষদের পক্ষে আপনাদের মাঝে এই পিপিই ও মাস্ক বিতরণ করা হল।


Copyright (c) 2019-2026 bzamin24.com