তালায় ওয়ার্কার্স পার্টির স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ


করোনা ভাইরাস’র প্রাদূর্ভাব প্রতিরোধে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে তালায় স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) তালা উপজেলার আটারই, খানপুর ও খলিলনগর এলাকার দলিত এবং নিন্ম আয়ের ৩০০ পরিবারের মাঝে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ উপকরণ বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, তালা উপজেলার ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, ওয়ার্কার্স পার্টির নেতা মফিজুল হক জাহাঙ্গীর ও মনোজিৎ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্রে জানা যায়, করোনা ভাইরাস’র প্রাদূর্ভাব প্রতিরোধে জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এদিন তালার উপকারভোগী ৩শ দরিদ্র এবং হতদরিদ্র পরিবার’র মাঝে সাবান, ব্লিচিং, মাস্ক, ও বেবী ফুডস বিতরণ করা হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com