করোনা প্রতিরোধে সালথায় আ'লীগ নেতা খোরশেদ খানের মাক্স বিতরণ


 

করোনা ভাইরাস প্রতিরোধে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা খোরশেদ খান মাক্স ও জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করেন।

শনিবার বিকালে গট্টি ইউনিয়নের বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র পরিবারের মানুষের মাঝে ছুটে যান। এ সময় তিনি অসহায় পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থও বিতরণ করেন।

করোনা ভাইরাস মোকাবেলায় ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ভ্যান চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করেন। একই সাথে তিনি করোনা প্রতিরোধে সচেতনতামুলূক লিফলেট বিতরন করেন।

এ সময় ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জনগনকে ঘর থেকে বের না হবারও আহবান জানান আওয়ামী লীগ নেতা খোরশেদ খান।


Copyright (c) 2019-2026 bzamin24.com