শিবচরে ১০টাকা কেজি মূল্যের ৬৮ বস্তা চালসহ যুবলীগ কর্মী আটক


সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির সময় ধরা পড়েছেন করোনা ঝুঁকিতে ১০ দোকানের ভাড়া না নেয়ার ঘোষণা দেয়া শিবচরের বাঁশকান্দি ইউনিয়ন যুবলীগ কর্মী মাসুম মোল্লা।

জানা যায়, শনিবার (২৮ মার্চ) রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে সহকারী কমিশনার ভুমি মোঃ রকিবুল ইসলাম, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ ও মাদারীপুর র‌্যাব-৮ এর একটি প্রতিনিধি দল মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে অভিযান পরিচালনা করেন।

এ সময় ৬৮ বস্তা চালসহ ডিলার আবু বকর সিদ্দিকী ওরফে মাসুম মোল্লাকে আটক করেন। মাসুম মোল্লা ১০ টাকা দরের কিছু চাল কালোবাজারে বিক্রির জন্য তার নিজ দোকানে না রেখে অন্য জায়গায় মজুদ করেন। আটক মাসুম বাঁশকান্দি ইউনিয়ন যুবলীগের কর্মী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই বাজরে বিপুল পরিমাণ চাল মজুদ করা হচ্ছে। পরে রাতেই সেখানে অভিযান চালিয়ে ৬৮ বস্তা চালসহ ডিলার আবুবক্কর সিদ্দিক ওরফে মাসুম মোল্লাকে আটক করা হয়। শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে করোনা পরিস্থিতিতে বাঁশকান্দি ইউনিয়ন যুবলীগের এ কর্মী শেখপুর বাজারে তার মালিকানাধীন ১০টি দোকানের চলতি মাসের ভাড়া না নেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com