ফরিদপুর-২ আসনে অসহায় ২শ' পরিবারের খাদ্যের দায়িত্ব নিলেন লাবু চৌধুরী


বাংলাদেশ আওয়ামীলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী সালথা-নগরকান্দার দুইশত দরিদ্র অসহায় পরিবারের এক মাসের খাদ্যের দায়িত্ব নিবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্টাটাসে তিনি এ ঘোষণা দেন।

স্টাটাসে তিনি সমাজের বিত্তবানদের অসহায় দারিদ্র্য মানুষের পাশে থাকার আহবান জানান। নিচে হুবহু তুলে ধরা হলো।

নগরকান্দা, সালথা, কেষ্টপুর বাসীদের প্রতি আপনাদের নেত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। বাংলাদেশ সহ সারা বিশ্ব আজ করোনার ভয়াল থাবায় ক্ষত বিক্ষত। প্রতিদিন সারা বিশ্বে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

আমাদের সরকার সর্বাত্মক ভাবে এই যুদ্ধ মোকাবেলায় সচেষ্ট। এই অবস্থায় আমাদের করনীয় যেমন নিজে ও পরিবারকে ভয়াবহ করোনার হাত থেকে রক্ষায় ঘরে অবস্থান করা – ঠিক তেমনি পুরো দেশ অচল থাকায় যারা ভয়ানক ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাড়ানো। তারাও যেন দু মুঠো ভাত খেয়ে বাচতে পারে সেটা নিশ্চিত করাই আমাদের ধর্ম ও কর্তব্য। আমি ব্যক্তিগতভাবে আপনাদের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষ থেকে আপাতত দুইশত নিতান্ত দরিদ্র এবং অসহায় পরিবারের এক মাসের খাদ্য সাহায্য দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছি।

সবার কাছে আহবান – আপনারাও এগিয়ে আসুন এই দুস্থ জনগনের সাহায্যে।এদেশ আমাদের সবার। যে জাতি ত্রিশ লক্ষ প্রানের বিনিময়ে দেশ স্বাধীন করতে পারে, যে জাতি সাইক্লোন, বন্যায় স্বজন হারিয়ে আবার ঘুরে দাড়িয়ে জীবন সংগ্রামে অবতীর্ন হয় সেই বাঙ্গালী জাতি আরও একবার প্রমান করবে করোনা মোকাবেলায় আমরা সক্ষম ইনশাল্লাহ।


Copyright (c) 2019-2026 bzamin24.com