বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি: এ্যাড. জামাল হোসেন


ফরিদপুরের নগরকান্দায় ১শ’ ৫০ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী পালন করলেন ফরিদপুর ২ নির্বাচনী এলাকার তরুন প্রজন্মের নেতা এ্যাড. জামাল হোসেন মিয়া।

মঙ্গলবার বিকালে ফরিদপুরে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদ চত্তরে ১৫০ পাউন্ডের বিশাল কেক কাটেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ কমিটির সদস্য, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও যমুনা গ্রুপের ডাইরেক্টর এ্যাড. জামাল হোসেন মিয়া।

ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা করেন, আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ কমিটির সদস্য এ্যাড. জামাল হোসেন মিয়া, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ারা বেগম, আওয়ামীলীগ নেতা সাব্বির সরদার, নগরকান্দা পৌর প্যানেল মেয়র ইউনুছ শেখ, উপজেলা মহিলালীগের সভানেত্রী নাছিমা বেগম, তালমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়াবুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা ইউপি সদস্য, আব্দুল কুদ্দু, ডাঙ্গী ইউপি সদস্য জলিল, সোহরাব হোসেন, আবুল প্রমুখ।

বাদ আছর পরিষদ চত্তরে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগের একাংশ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. জামাল হোসেন মিয়া বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমার বাবা একজন মুক্তিযুদ্ধা। জন্মগতভাবেই আমরা আওয়ামীলীগ করি, আওয়ামীলীগকে মনেপ্রানে ধারন করি।

তিনি আরও বলেন, মহান মুক্তিযু্দ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু হয়েছে। অচিরেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হবে। সুতরাং দূর্নীতি করে কেউ পার পাবেন না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে তিনি সোনার বাংলা দেখে যেতে পারেন নি। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলার ঘরে ঘরে রক্তস্নাত স্বাধীনতার সুফল পৌছে দিতে শুরু করেছে।

আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ কমিটির সদস্য এ্যাড. জামাল বলেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রী মহল আওয়ামীলীগের সাইনবোর্ড ব্যবহার করে বিএনপি জামাতের নেতাকর্মীদের সাথে সখ্যতা রেখে ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বৃথা চেষ্টা করে কোন লাভ হবে না। অচিরেই ফরিদপুর ২ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ ও মুজিব আদর্শের সৈনিকরা এদের মুখোশ উন্মোচন করবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com