সালথায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা


২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও মার্চ মাসের সকল জাতীয় দিবস পালন উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজান করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু প্রমুখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com