আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফরিদপুরের ভাঙ্গায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে
উপজেলা পরিষদ চত্তরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম।
এ সময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, প্রেসক্লাব, অফিসার্স ক্লাব, উপজেলা পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বিএনপি নেতার সঙ্গে উপস্থিত ছিলেন, আরিফ মুন্সি, আলমগীর হোসেন, সামাদ রাজু, মিরন বেপারী, রনক মুন্সিসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যয়ের নেতৃৃবৃন্দ ।