সদরপুরে ব্যতিক্রম উদ্যোগে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


আজ ১৬ই ফেব্রুয়ারি সদরপুরের নয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। এখানে কর্তৃপক্ষ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসীর ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবাও দেওয়া হয়। 

সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রায় ২ শতাধিক মানুষের ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় করেন। ব্যবস্থাপনার উদ্যোগে ছিল "নবজাগরণ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন" এবং সহযোগীতায় ছিল সদরপুর জনকল্যাণ ফাউন্ডেশন।

নবজাগরণ কমিটির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম বলেন, আমাদের এই উদ্যোগ গ্রামীণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য। কারণ জীবন বাঁচাতে জরুরী প্রযোজনে রক্তের প্রয়োজন হয়। সামাজিক কল্যাণে নয়াডাংগী এলাকার তরুণদের এই সংগঠন সমাজসেবায় কাজ করবে।

জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আশিকুজ্জামান লিটন বলেন, আমরা সব সময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। সমাজসেবায় আমাদের কার্যক্রম সব সময় অব্যহত থাকবে। আগামীতেও আমরা অসহায় মানুষের চিকিৎসায় পাশে থাকব।

নয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাজী মুরাদ হোসেন বলেন, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা, বিনোদনের পাশাপাশি সমাজসেবায় কাজ করবে সেজন্য আমাদের এ কাজ।


Copyright (c) 2019-2026 bzamin24.com