কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি হলেন ফরিদপুরের পিংকু


 ফরিদপুরের গণমানুষের নেতা মাহাবুবুল হাসান ভূইয়া পিংকু সদ্য ঘোষিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এর আগে মাহাবুবুল হাসান পিংকু যুবদলের কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক ছিলেন। যুবদলের গুরুত্বপূর্ণ পদে মাহাবুবুল হাসান পিংকুকে মনোনীত করায় ফরিদপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মাহাবুবুল হাসান পিংকু ফরিদপুরের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ দিনের একটি পরিচিত মুখ। শহীদ জিয়ার হাত ধরে শিশু সংগঠন হয়ে তিনি এখন একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে বিএনপিতে সক্রিয় রয়েছেন।

তি‌নি ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। স্কুল জীবনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি একে আলোচনায় আছেন। বিভিন্ন সময় ফরিদপুর জেলা বিএনপি ও কেন্দ্রীয় যুবদলের নানা পদে থেকে আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকেছেন। দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই সংগ্রামে অগ্রভাবে থাকার ফল হিসাবে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে তাকে গুরুত্বপূর্ন পদে রাখা হয়েছে বলে জানা যায়।


Copyright (c) 2019-2026 bzamin24.com